১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • হোমনায় নিখোঁজের ৬ দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ




হোমনায় নিখোঁজের ৬ দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২৪, ১৬:৫১ | 756 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনায় নিখোঁজের ৬দিন পর পুকুর থেকে মো.আবরার ফাহাদ (৪) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার সাব রেজিষ্ট্রি অফিসের পরিত্যক্ত একটি পুকুর থেকে ওই বাক প্রতিবন্ধী শিশুর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবরার ফাহাদ উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথ কান্দি গ্রামের মো. আল আমিন এর ছেলে। পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারী মায়ের সাথে হোমনা সাব রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পায় নি। এ বিষয়ে তাঁর মা হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন। সকালে লোকজন পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশ খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET