৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ১‘শ ৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ




১‘শ ৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০১৮, ১২:৩৭ | 725 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:

বাগেরহাটে ইট বোঝাই ট্রাক থেকে ১‘শ ৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে খূলনা বাগেরহাট মহাসড়কের ফুলবাড়ি বেইলী ব্রিজ সংলগ্ন বিকল্প সড়ক থেকে এদের আটক করা হয়। এসময় ইট বোঝাই ট্রাকটি জব্দ করে পুলিশ।
আটকৃতরা হলেন, জেলার ফকিরহাট উপজেলার বেতাগী ইউনিয়নের চাকুরী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ট্রাক চালক কামাল শেখ ওরফে ভাইরাস কামাল (৪৬) এবং সাতক্ষিরা জেলার দেবহাটা উপজেলার গাব্বাখালী গ্রামের মোশারেফ হোসেনের ছেলে আব্দুল জলিল শেখ (২৭)।
বাগেরহাট মেডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, একটি ইট বোঝাই ট্রাকে ফেনসিডিল পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটিকে জব্দ করা হয়। পরে ট্রাকের ইট সরিয়ে ১‘শ ৯৮ বোতল ফেনসিডিলসহ ট্রাকের চালকসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।ওসি আরও জানান, কামাল শেখন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন আইনে ৬টি মামলা রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET