, , ,

শিরোনামঃ-




৫ ধারাবাহিক নিয়ে প্রিয়া আমানের ব্যাস্ততা।

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০১৯, ১৪:৫০ | 1101 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক : বড় পর্দায় অভিষিক্ত হলেও ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় অতিক্রম করছেন অভিনেত্রী প্রিয়া আমান। বর্তমানে নতুন পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। প্রতিদিন কোনো না কোনো চ্যানেল ঘুরলেই দেখা যাচ্ছে প্রিয়াকে। এর মধ্যে প্রচার চলতি ধারাবাহিক হচ্ছে সৈয়দ শাকিলের ‘নীল ঘুড়ি ’, মোহন খানের ‘নীড় খোঁজে গাঙচিল’, এফ জামান তাপসের ‘আলো ছায়ার কাব্য’, সুজন শাহরিয়ার ‘সখিনার সংসার’, পারভেজ আমিনের ‘আগুন পাখি’। খন্ড নাটক তাইফুর জামান আশিকের  ‘সুপার হিট জামাই’ ও  সুজন শাহরিয়ার ‘নুর জাহান’।

এসব নাটকে অভিনয় প্রসঙ্গে প্রিয়া বলেন, ‘আমি সব সময়ই ভালো গল্প এবং আমার চরিত্রের ভিন্নতা খোঁজার চেষ্টা করেছি। আমি মনে করি একজন শিল্পী হিসেবে ভালো ভালো কাজের মাধ্যমে সমাজের পাশে, সমাজের মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। যে কারণে গড়পরতা কাজ আমি করতেও চাই না। একজন শিল্পী যখন ভালো কাজ করেন তখন নিজেও তৃপ্ত থাকেন। শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই ভালো ভালো কাজ করতে চাই। সব ক’টি ধারাবাহিক নাটক উপভোগ্য হবে। দর্শকদের আনন্দ দেবো। দিনে দিনে নিজের অভিনয় দক্ষতায় এই মুহূর্তে পরিচালকরা আস্থা রাখেন এমন যে ক’জন অভিনেত্রী আছেন প্রিয়া আমান তাদের একজন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET