৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ৭৮ হাজার মামলা প্রত্যাহার না করলে কিসের নির্বাচনঃ ড. এমাজউদ্দিন আহমেদ




৭৮ হাজার মামলা প্রত্যাহার না করলে কিসের নির্বাচনঃ ড. এমাজউদ্দিন আহমেদ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৮:০৫ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ

শত নাগরিক কমিটির আহ্বায়ক, সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, ৭৮ হাজার মামলা প্রত্যাহার না করলে কিসের নির্বাচন। ২০ লক্ষ নেতাকর্মীকে এখনো মুক্তি দেয়া হয়নি। অথচ প্রতিদিন নতুন নতুন গ্রেফতার করা হচ্ছে। সর্বশেষ গ্রেফতারের তালিকায় সংযুক্ত হয়েছে বিএনপি’র যুগ্ম মহাসচিব আমারই ছাত্র হাবিব উন নবী খান সোহেল। নির্বাচন করতে চাইলে সংসদ ভেঙে দিতে হবে এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং সবাইকে নিয়ে সংলাপের মধ্য দিয়ে সমস্যার সমাধান করার উদ্যোগ সরকারকেই নিতে হবে। গণতন্ত্রকে বারবার অপমান করেছে আওয়ামী লীগ। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের দুর্ভাগ্য মাত্র পোনে ৩ বছরের মধ্যে একটি সদ্য স্বাধীন দেশে গণতন্ত্র হত্যা করা হলো বাকশাল কায়েমের মধ্য দিয়ে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শুরু হয়েছিল অটো এমপি বানানোর নির্বাচন। নির্বাচনে যারা গণতন্ত্রের পক্ষে ছিল তাদের ভোট ডাকাতি করে শুরু হয়েছিল সংসদ। সেই সংসদে দম্ভোক্তি করে তৎকালীন সংসদীয় প্রধান বলেছিলেন কোথায় সিরাজ সিকদার। ২০১৪ সালের ৫ জানুয়ারি আরেকটি ভোটারবিহীন নির্বাচনে তারই কন্যা ক্ষমতায় এসে খুলনার এক জনসভায় বললেন কোথায় খালেদা জিয়া। এভাবে একটি দেশের গণতন্ত্র চলতে পারে না। খালেদা জিয়া হঠাৎ করে রাজনীতিতে আসেননি। তিনি এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। যতবার যেখানে নির্বাচন করেছে সেখানেই জনগণ বিপুল ভোটে তাকে জয়ী করেছেন। এদেশের তিনিই প্রথম উন্নয়নের রাজনীতি শুরু করেছিলেন। কিন্তু গণতন্ত্রকে হত্যা করেনি। বর্তমান সরকার উন্নয়নের নামে নিজেদের ব্যাংক-ব্যাল্যান্স বাড়ানোর উদ্যোগ নিয়েছে। অথচ উন্নয়নের ব্রীজ উদ্বোধন করার আগেই সেটি ধসে পড়ছে সেই দৃশ্যও আমরা খবরের পাতায় দেখি। তিনি বলেন, আমি শিক্ষক মানুষ। হুংকার দিতে জানি না। তবে প্রধানমন্ত্রীকে বলবো করুণ পরিণতি না চাইলে গণতন্ত্রের পথে ফিরে আসুন।

আফরোজা আব্বাস বলেন, রক্ত ছাড়া মাকে মুক্ত করা যাবে না। আমরা যতই রাজপথে থাকার কথা বলি আমরা কিন্তু এখনো কেউ রক্ত দিতে পারিনি। অনুমতি নিয়ে কোন আন্দোলন কখনো সফল হয় না। আন্দোলন সফল হতে হলে রাজপথকে শেষ পথ হিসেবে বেছে নিতে হয়। যে নেত্রী আমাকে রাজনীতিতে হাতে খড়ি দিয়েছেন আজ তিনি মৃত্যুর সাথে কারাগারে জীবন যুদ্ধে রয়েছেন। আমরা সেদিনই ঘরে ফিরবো যেদিন মাকে মুক্ত করতে পারবো। তিনি এদেশের সকল নারী সমাজকে আহ্বান জানান আসুন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মুক্তির মিছিলে অংশগ্রহণ করি।

আজ ১৯ সেপ্টেম্বর ২০১৮ইং, রোজ বুধবার, সকাল ১১.০০টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার কনফারেন্স লাউঞ্জ- ২ চেতনা বাংলাদেশ’র উদ্যোগে “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে” নারীদের প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলার ভাইস চেয়ারম্যান ও চেতনা বাংলাদেশ এর সভাপতি শামীমা রহিম এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক এমপি হেলেন জেরীন খান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, এনডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসাসহ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET