২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




৮ কেজি সোনাসহ আটক

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ১৫:১৫ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ৪৫০ গ্রাম সোনাসহ হিমেল খান নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

মঙ্গলবার কাস্টমসের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সোমবার রাত পৌনে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইক-৫৮৪ যোগে দুবাই থেকে ঢাকায় আসেন হিমেল খান নামে ওই যাত্রী। তার আসন নম্বর ছিল ০৫এ। হিমেলকে তল্লাশি করা হলে তার পিঠ ব্যাগে ৭২টি সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় চার কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET