প্রয়োজনীয় অনুষ্ঠানিকতা শেষে উপজাতীয় কর্তৃক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক অকিবের মরদেয় দাফন করা হয়েছে।
বৃস্পতিবার রাত ৯টায় পারিবারিক করবস্থানে দাকে দাফন করা হয়।তার আগে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করার পর,হৃদয়বিদায়ক পরিবেশ সৃষ্টি হয়।কান্নার রোল উঠে পুরো পরিবারে।লাশ দেখতে বিভিন্ন বয়সী নারী পুরুষ জড়ো হয় নিহতের বাড়ীতে।
আকিব হোসেন হত্যার ঘঁটনায় তার পরিবারকে সান্তনা দিতে শুক্রবার(৬মার্চ) সকালে আকিবের বাসায় ছুটে আসেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চেšধুরী।
এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় অকিবের পরিবারে।জেলা পরিষদ চেয়ারম্যানকে কাছে পেয়ে আকিবের বাবা-মা,ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করে,হত্যাকারীদের সার্বোচ্ছ শাস্তি ও গুইমারা থানার ওসি বিদ্যুৎ কুমার বড়–য়ার অপসারণের দাবী করেন।শোকাহত পরিবারের সবাইকে শান্তনা দিয়ে তিনি দোষীদের দৃষ্ঠানÍ মুলক শাস্তির হবে বলে আশ্বস্ত করেন।
পরে নিহত আকিবের জন্য ধর্মীয় অনুষ্ঠানাধীতে খরচ নির্বাহ করার জন্য তিনি আকিবের বাবার হাতে লগদ ১লক্ষ টাকার অনুদান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ,সহ-সভাপতি আইয়ুব আলী,সাধারণ সম্পাদক মেমং মারমা,হাফছড়ি ইউ,পি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল কাদেরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
তার আগে গতকাল বৃস্পতিবার উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আকিবের পরিবারকে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং সমবেদনা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমুলক হবে বলে আশ্বস্ত করেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এদিকে খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা নির্মম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং সার্বক্ষনিক খোজ খবর নিচ্ছেন বলে জানান গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা।