কুমিল্লার নাঙ্গলকোটে বেপরোয়া অটোরিকশা চাপায় বৃহস্পতিবার দুপুরে পেরিয়া ইসলামিয়া নূরানি মাদরাসার শিশু শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু নুশরাত আক্তার (৬) স্থানীয় যুগীপুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। ঘাতক আটোরিকশা চালক একই ইউনিয়নের কৈয়া গ্রামের হেলাল উদ্দিন।
জানা যায়, উপজেলার পেরিয়া ইসলামিয়া নূরানি মাদরাসা ছুটির পর পাশ্ববর্তী যুগিপুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের শিশু কন্যা নুসরাত আক্তার পায়ে হেটে বাড়ী যাওয়ার পথে কৈয়া গ্রামের অটোরিকশা চালক হেলাল উদ্দিন বেপরোয়া গতিতে এসে শিশুটিকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক সাধন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
, || - ||
অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: