আশুলিয়া থেকে আবুল কাশেম :– ঢাকার নিকটবর্তী আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পুর্ব পাশে ডেন্ডাবর এলাকায় গত ০৫ই জুলাই ২০১৮ইং তারিখে রোজ বৃহস্পতিবার রাত প্রায় ০৮ ঘটিকায় গলায় টন্সিলের আক্রান্ত ভুল অপারেশন এবং মমতাজ উদ্দিল জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের অবহেলার কারণে ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কাশেমের স্ত্রী মোসাঃ লাইলী বেগম নিহত হওয়ায় আজ ১২ই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল প্রায় ১১টায় অপারেশনকারী সার্জন ডাঃ মোঃ মোদ্দাচ্ছির মাহমুদ (এমবিবিএস), এ্যানেস্থেসিয়া প্রদানকারী এমতাজুল হক (এমবিবিএস) মেডিকেল অফিসারসহ মমতাজ উদ্দিল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিচারের দাবীতে ডেন্ডাবর এলাকাবাসীসহ নিহতের আত্বীয়-স্বজনেরা উক্ত ক্লিনিকের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, হাসপাতাল ও ডাক্তারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এ হাসপাতালে কোন রোগী ভর্তি হয়ে সুচিকিৎসার অভাবে আর কোন ভাই-বোন যেন অকালে মৃত্যু কোলে ঢলে না পরে। ভুক্তভোগীরা আরো বলেন, আমরা এ মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই এরকম দায়িত্বহীন অদক্ষ ডাক্তার ও হাসপাতালের কর্তৃপক্ষের অবহেলার কারণে সুচিকিৎসার অভাবে যেন কোন রোগী মারা না যায়।
, || - ||
অদক্ষ ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam ChowdhuryPlease follow and like us: