কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে নিত্য-পণ্যের বাজারে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম। শনিবার বিকেলে অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, থানার এএসআই শিলু বিকাশ বড়ুয়া। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স বদর আমির স্টোরকে ৫ হাজার টাকা, সৌরভ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ইব্রাহিম স্টোরকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, আব্দুল কাদেরের আলুর আড়তকে ১০ হাজার টাকা, বাণিজ্য ভাণ্ডারকে ৫ হাজার টাকা, কলিম উদ্দিন ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কৃত্রিম সঙ্কট তৈরি না করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশনা ও ভোক্তা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করতে অনুরোধ করা হয়।
শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
অনিয়মের কারণে চৌদ্দগ্রামে ৭ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: