সোমবার , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

অনুষ্ঠান সেটেই ধর্ষণের শিকার বিবিসি কর্মী!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

অনুষ্ঠান সেটে শুটিংয়ের সময় ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক নারী কর্মী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্টেসি ডুলির নতুন রান্নার অনুষ্ঠান ‘হাংরি ফর ইট’-এর সেটে ওই নারী কর্মীকে ধর্ষণ করা হয়।

২০২১ সালের ১০ সেপ্টেম্বর লন্ডনে এই ঘটনা ঘটে।

লন্ডন সিটি পুলিশ জানিয়েছে, অন্য একটি বাহিনীর মাধ্যমে তারা ঘটনাটি জানতে পেরেছিল। বর্তমানে মামলার তথ্যপ্রমাণ পর্যালোচনা করা হচ্ছে।

 

জানা গেছে, “ওই নারী কর্মী যে ঘরে ছিলেন, অভিযুক্ত ব্যক্তি সেই ঘরের দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়েন ও তাকে ধর্ষণ করেন।” সূত্র: দ্য সানডেইলি মেইল

Please follow and like us: