, || - ||

অন্তিম সঙ্গী  রুমানা আক্তার রত্না 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী
অন্তিম সঙ্গী 
রুমানা আক্তার রত্না 
এই রঙিন মুখোশের পৃথিবীতে
কোথায় খুঁজব আমি তারে,
যে কেবল আমার হবে!
হাতে হাত রেখে দিগন্তের,
আকাশ হয়ে জড়িয়ে রবে।
আঁধার-আলোই পাশাপাশি চলবে
জীবনের অন্তিম পথটুকু।
সে কেবল আমারই হবে,
একান্তই আমারই রয়ে যাবে।
মুখের অবয়ব দেখে বুকের
ক্ষতের গভীরতা যাবে বুঝে,
মোর সকল উল্লাস-বিষাদে
তারে পাবো প্রভাতে!
কোথায় খুঁজব আমি তারে,
যে রয়ে যাবে জন্মদাগ হয়ে,
শুধু আমাকেই ভালোবেসে।
Please follow and like us: