, || - ||

অন্য রকম পৃথিবী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

মেহেদি হাসান

ক’দিন আগে ছিলো যারা দেশের বিশাল সম্পদ,
আজকে তারা হুমকি সরূপ মৃত্যু ফাঁদের কারণ।

যে’জনাকে দেখার লাগি ভীড় জমাতো জনতা,
সে’জনাকেই দেখলে আজ কপাট লাগায় স’কলা।

আজকে দেখো সকল মানব চুপটি করে রই,
খোদার দেয়া আজাব তাদের প্রাণে জমিয়েছে ভয়।

অসুস্থ এই পৃথিবীতে সুস্থ মানব কয়জনা!
মানুষ দেখেছি লক্ষ কোটি মানব নাই কো তিনজনা!

মসজিদ মন্দির গীর্জা দেখো আজকে সমেত ভরপুর,
প্রাণ ভয়ের এই উপাসনা লোক দেখানোই মশগুল।

হরেক পথে হরেক হস্ত কোনটা সঠিক কোনটা ভুল!
ফিতনা ফাসাদ নিত্য দিনের নরকময়ী বিষাক্ত ফুল।

উপাসনালয় বন্ধ হরেক খোলা রয়েছে কয়খানা? আপন সত্তার উপাসনাদি আপন ঘরেই অচেনা।

যুবক ছুঁই না প্রেয়সীকে নারী আসে না নীড়ে,
সন্তান সকল পৃথক হলো স্বজন হাড়ানোর ভীড়ে।

এ যেনো এক অন্য রকম পৃথিবী দেখছি আজ,
সবে’র মাঝে থেকেও সবাই আপন সত্তায় বিরাজ।

কেউ দেখে না কাউকে আজ পৃথিবী ভীষণ কঠোর,
ধরা বক্ষে কপাট লেগেছে শান্তি হয়েছে নিঠুর।
ঘুমন্ত এই পৃথিবীতে আজ সতেজতার শত চেষ্টা,
রক্ষা করো পরোয়ারদেগার দূ’জাহানের স্রষ্টা।

Please follow and like us: