, || - ||

অপপ্রচার ও নৈরাজ্যের অভিযোগ তুলে কাজিপুরে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কয়েকজন নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি পদপ্রার্থীরা।

রোববার (১২ জুলাই) বেলা ১২টার দিকে কাজিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক বিআরডিবি চেয়ারম্যান, ৫ নম্বর কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান বাবলু।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জালাল উদ্দিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক, কাজিপুর উপজেলা ছাত্রদলের সানাউল্লাহ সানা। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আলহাজ্ব মিজানুর রহমান বাবলু অভিযোগ করেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কাজিপুর উপজেলায় সাবেক যুবদল আহ্বায়ক মঞ্জুর রশীদ রানা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখলের চেষ্টা, সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি, মব তৈরি করে অর্থ আদায়, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের মতো বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

তিনি আরও দাবি করেন, গত ৭ জুলাই বিকেল ৫টার দিকে মেঘাই নতুন বাজার এলাকায় দেশীয় অস্ত্র, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল ও হকিস্টিকসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। একই সঙ্গে নিজেদের অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বিশেষভাবে কাজিপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি হিল্লোল তালুকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা কাজিপুরের শান্তি, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এছাড়া তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্য সেলিম রেজার দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাঁর আন্তরিক উদ্যোগ এবং প্রশাসনের কার্যকর ভূমিকার মাধ্যমে কাজিপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপপ্রচারের রাজনীতি বন্ধ হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

ত‌বে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন, কাজীপুর সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সামছুল হক মন্ডল, সাবেক সহ সাধারণ সম্পাদক, মোঃ খোকন সেখ, সা‌বেক কৃষি সম্পাদক মোঃ আব্দুল হামিদ সরকার, সহ অত্র ইউনিয়নের মহিলা দল, ছাত্রদল জনসাধারণের এক অংশ উপস্থিত ছিলেন।

Please follow and like us: