অপপ্রচার করে লাভ নেই, আমৃত্যু বিএনপির সাথে আছি- কথাটি বলেছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ফারহানা জাহান নিপা। তৃণমূল বিএনপিতে যোগদান করে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে বিভিন্ন মহলে প্রচার হওয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালাল বিএনপি নেতাকর্মীদের অন্তরে বিষ ঢেলে দিয়ে তাদের হয়রানি করছে।
বিএনপি ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে রয়েছি আমি। গত ১৫ বছর ধরে কর্মীদের রেখে আন্দোলনের মাঠ ছেড়ে যাইনি। সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রয়েছে। এলাকার বিএনপি নেতা কর্মীদের আস্থা ও বিশ্বাসের জায়গা দখল করতে পেরেছি। বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ শরণখোলা) আসনে বিএনপি’র পক্ষ থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হওয়ায় এসব অপপ্রচার করে আমাকে হেয় করার চেষ্টা চালাচ্ছে।
অপপ্রচারের বিষয়ে ফারহানা জাহান নিপা আরো বলেন, আসলে এই সকল মিথ্যাচার করে আমাকে রাজনিতির মাঠ থেকে সরানো যাবে না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছায়াতলে আছি এবং আমৃত্যু থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের সমস্ত সিদ্ধান্ত শতভাগ আনুগত্যর সাথে পালন করবো।
Please follow and like us: