, || - ||

অপরাধ মুক্ত শাজাহানপুর গড়ার প্রত্যয় নবাগত ওসি’র

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

সজিবুল আলম সজিব, শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: বাংলাদেশের মধ্যে একটি আলোচিত থানা বগুড়ার শাজাহানপুর। এ থানা এলাকার বেশ কয়েকটি ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। যার মধ্যে অন্যতম হল, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হুসাইন সাইদীকে চাঁদে দেখার গুজব এ থানা এলাকায় থেকেই প্রথম উত্তরবঙ্গ তথা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। জামায়াত-শিবিরের নেতৃত্বে হাজার হাজার জনতা রাস্তায় নেমে এসে থানা ও উপজেলায় হামলা চালায়। বিক্ষুদ্ধ জনতার আন্দোলন থামাতে ও পুলিশ জীবন রক্ষার্থে নির্বিচারে জনতার ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই মহিলাসহ ৪জন নিহত হয় । ঘটনাটি টক অব দ্যা বাংলাদেশে পরিণত হয়। গণ্যমাধ্যমের শিরোনামে আলোচিত হতে থাকে শাজাহানপুরের নাম। হলি আর্টিজানে জঙ্গি হামলার এক সদস্যের বাড়ি এ এলাকায়। আইন শৃংঙ্খলা বাহিনীর অভিযান অপারেশনে সে নিহত হয়। ফের আলোচিত হয় শাজাহানপুর। এছাড়াও ফুলতলা মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর এক বিশাল সমাবেশ ঠেকাতে গিয়ে হাজার হাজার জনতার রোষানলে পড়ে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাটি দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) এলাকায়।

এ কারণে বিএনপির উর্বর ঘাঁটি বলা হয় এ এলাকাকে। সরকার বিরোধী যে কোন আন্দোলনের কর্মসূচি এ এলাকায় থেকে জোরদার ভাবে পালন হয়। আন্দোলন থামাতে পুলিশ প্রশাসনের হিমশিম খেতে হয়। বিগত সরকার বিরোধী আন্দোলনে রেকর্ড সংখ্যক নাশকতার রাজনৈতিক মামলা এ থানায় দায়ের হয়েছিল ।
সোমবার সমালোচিত ও আলোচিত এই থানায় অফিসার ইনচার্জ(সার্বিক) পদে যোগদান করেছেন আব্দুল্লাহ আল-মামুন । যোগদানের পূর্বে তাঁর কর্মস্থল ছিল সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায়। তাঁর জন্মস্থান সিলেট জেলায়। যোগদানের পর দুপুরে তিনি তাঁর কার্যালয়ে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি মাদক, সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজি, চুরি, ডাকাতি বন্ধ করাসহ ও শতভাগ অপরাধ মুক্ত শাজাহানপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আরো বলেন, শাজাহানপুরের মানুষ যেন নিরাপদে ও শান্তিতে ঘুমাতে পারে এ জন্য আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর হস্তে পদক্ষেপ গ্রহণ করবেন। সভায় নবাগত ওসি স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও নবাগত ওসিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ।

 

Please follow and like us: