দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচী পালনের সময় মিছিল থেকে মেরাজ আহমেদ আকাশ(৫০) ও আবু দাউদ(৫৫) ও আরাফাত হোসেন নামে তিন বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা ১২টায় অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মেরাজ আহমেদ আকাশ উপজেলার শিবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প এলাকার মৃত আবুল হোসেন এর ছেলে এবং শিবনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক আবু দাউদ একই ইউনিয়নের নুরপুর গ্রামের মোঃ সাদেক সরকারের ছেলে উপজেলা বিএনপির সদস্য এবং আরাফাত হেসেন যুবদল নেতা বলে জানা গেছে।
জানা গেছে বুধবার অবরোধের সমর্থনে উপজেলা বিএনপি,ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে একটি মিছিল বের করলে বাসষ্টান্ড এলাকায় পুলিশের বাঁধায় ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মিছিলকারীদের মধ্যে তিন জনকে আটক করে পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাঠিশোটা হাতে নাশকতা প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়েছে। শহরের প্রতিটি মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন সহ টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন,নাশকতা কারিদের বিরুদ্ধে পুলিশ সার্বক্ষনিক সজাগ রয়েছে। যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তবে তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে। এখন পর্যন্তু কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।