দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের কানাহার এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের অভাবে পানির নিচে ডুবে থাকা আবাদি জমির বিকল্প উপায়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ।
গতকাল রোববার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের প্রচেষ্টায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় ২শ বিঘা জমির এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। যেখানে এলাকার প্রায় ১শ একর অনাবাদি হয়ে পড়ে থাকা জমি আবাদের উপযুক্ত হয়ে উঠবে ।
স্থানীয় কানাহার এলাকার মোজাফ্ফর হোসেন,জাহাঙ্গীরসহ একাধিক এলাকাবাসি বলেন,এই এলাকার পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষাকাল এলে বৃষ্টির পানি জমে থাকায়,জমি গুলো আবাদ করা সম্ভব হয় না এবং ঘনবৃষ্টিতে পানি বাড়ীর ঘরে প্রবেশ করে জলবদ্ধতা সৃষ্টি হয়,এতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তারা দির্ঘদিন ধরে এই সমস্যায় ভুগলেও কেউ তাদেও সমস্যায় এগিয়ে আসেনি। অবশেষে উপজেলা চেয়ারম্যানের কাছে বিষয়টি জানালে, তিনি তড়িৎ গতিতে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল আলম ও সহকারি কমিশনার ভূমি কানিজ আফরোজসহ সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করেন এবং এলাকাবাসির সাথে কথা বলে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতর দিয়ে পানি নিস্কাশনের জন্য একটি ড্রেন খনন কাজ শুরু করেন । এতে করে ওই এলাকার দির্ঘদিনের যে পানি নিস্কাশন সমস্যা ছিলো তা সমাধান হবে বলে জানান তারা ।
ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম বলেন,উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন এর প্রচেষ্টায় আলোচনার ভিত্তিতে এলাকার মানুষের সমস্যার কথা চিন্তা করে স্কুলের ভিতর দিয়ে এই ড্রেনটি খনন কাজ শুরু করা হয়েছে, এটি পৌরসভার মুল ড্রেনে গিয়ে সংযুক্ত হবে । এটি হলে প্রায় ১শ একর অনাবাদি জমি আবাদযোগ্য হবে,সেই সাথে এলাকাবাসির দির্ঘদিনের চাওয়া পূর্ণ হবে। উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন,এটি দীর্ঘদিনের সমস্যা হলেও পৌর কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় জনসাধারনের ক্ষতির কথা চিন্তা করে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে তিনি দ্রুত সমাধানের পথ বের করেন।