, || - ||

অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে শাহজাদপুর উপজেলা প্রশাসন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

শাহজাদপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন। গালা ইউনিয়নে গোপিনাথপুর মজার বিয়ানপুর গ্রামে রাতভর চল‌ছে অবৈধ বালু উত্তোলন সংবাদ প্রকাশের প‌রে আজ ৩০ ন‌ভেম্বর বৃহস্প‌তিবার শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সংবাদ পেয়ে শোট‌কে পড়েন ভূমি খেকোরা। অভিযানে কালে অবৈধ বালু উত্তোলন করা একটি ড্রেজার আটক করেন।

এ ব্যাপারে শাহজাদপুর উপ‌জেলার সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান ব‌লেন, এখন আর অবৈধ বালু উত্তোলনের কোন সুযোগ নেই। অবৈধভাবে বালু উত্তোলন করলেই নেওয়া হবে ব্যবস্থা।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ব‌লেন, শাহজাদপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন করলেই কঠোর হস্তে ব্যবস্থা করা গ্রহণ করা হবে, এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Please follow and like us: