, || - ||

অমর সঙ্গী – রুমানা আক্তার রত্না

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

অমর সঙ্গী

– রুমানা আক্তার রত্না

আমার কাছে আপনি মানেই
আমাবর্ষা রাতের চাঁদ,
যার পরশে বিলিন হয়
সব হতাশার বাঁধ।
যার প্রতি অভিমান জমে
হয়না তবু রাগ।
যার কাঁধে রাখলে মাথা
চিন্তাগুলোর খোঁজ মেলে না,
যার কাছে বলতে কথা
মনে কোনো দ্বির্ধা থাকে না।
তার কাছে বায়না নেই তবুও
অপূর্ণ কোনো ইচ্ছে নেই,
তার কাছে বিষাদ ব্যাথা গোপন
করার সাধ্য নাই।
তবুও তার সাথে আমার কোনো
রক্তের সম্পর্ক নেই।
সে আমার প্রেমিকও নয়
জন্ম-জন্মান্তেরে সঙ্গী হয়।

Please follow and like us: