বৃহস্পতিবার , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অরুণ ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা শহীদ পরিবারের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

বীর মু‌ক্তি‌যোদ্ধা লুৎফর রহমান অরু‌ণের স্মর‌নে বীর মু‌ক্তিযোদ্ধা, বীরঙ্গনা ও শ‌হিদ প‌রিবা‌রের মা‌ঝে কম্বল বিতরণ করা হ‌য়ে‌ছে। গতকাল শুক্রবার বিকাল ৪ ঘ‌টিকার সময় ঘটিকার সময় সদর উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কম‌প্লেক্স ভবন ইউ‌ডি‌পি ট্রেনিং এন্ড কন‌ভেনশন সেন্টা‌রে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান‌টি বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরু‌ণে সহধর্মিণী ও অরুণ ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান শাহানারা রহমানের সভাপ‌ত্বি‌তে প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডাঃ ফারুক আহমেদ বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ সিরাজগঞ্জ ও উপদেষ্টা অরুণ ফাউ‌ন্ডেশন। বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান খান সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমুখ।
এসময় প্রধান অ‌তি‌থি জেলা প্রশাসক ডাঃ ফারুক আহ‌ম্মেদ বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে অসহায় মানুষ দেখে থাকি। আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী সরকারের পাশাপাশি এসকল মানুষের কল্যানে এগিয়ে আসা উচিৎ। প্রকৃতপক্ষে, সবারই উচিৎ দেশের এইসকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তি‌নি আরও ব‌লেন, “এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। অরুণ ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান শাহানারা ব‌লেন, এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে। এসময় উপ‌স্থিত ছি‌লেন, গাজী লুৎফর রহমান অরু‌ণের সন্তান শরাফ উ‌দ্দিন হাসান, পুত্র বধু না‌ফিজা। অনুষ্ঠানটি সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন, বীর মু‌ক্তি‌যোদ্ধার সন্তান মঞ্জুরুল আলম রু‌বেল।

Please follow and like us: