, || - ||

অরুয়াইলে অধিকাংশ ব্যবসায়ীরা মানছে না সরকারি আদেশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।
করোনা ভাইরাসের কারণে ঔষধের দোকান, কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো বাদে সকল দোকান বন্ধের ঘোষণা করেছে সরকার। সরকারের এই নির্বাহী আদেশ অমান্য করে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে নিষিদ্ধ ঘোষিত দোকানগুলোর অর্ধেক সাটার খোলে দেদারছে ব্যবসা করছে। অধিকাংশ ব্যবসায়ীরা  মানছে না সরকারি আদেশ।
 পুলিশ আসার খবর জানাতে দোকানের একজন লোক অরুয়াইল ক্যাম্পের গেইটের সামনে দাঁড়িয়ে থাকে অন্যজন দোকান খোলে জনসমাগম করে বেচাকেনা করে। পুলিশ আসার খবর পেলেই দোকান বন্ধ করে দেয়। আবার কেউ কেউ প্রকাশ্যে পুরো দোকান খুলেও ব্যবসা করছে।
সবচেয়ে বেশী আইন অমান্য করছে কাপড়ের দোকান, জুতা ও মোবাইলের দোকানগুলো।
অরুয়াইল ক্যাম্প ইনচার্জ এইচ এম কামরুজ্জামান বলেন, কিছু ব্যবসায়ী আমাদের কথা মানছে না। দোকান খোলার খবর পেয়ে যাওয়ার সাথে সাথেই দোকান বন্ধ করে চলে যায়।
কিছু ব্যবসায়ীকে একবার ধরে এনে মোবাইল কোর্টে জরিমানা করেছি। যারা আমাদের কথা শুনছে না তাদেরকে আবারও  মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করাবো।
Please follow and like us: