সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

অরুয়াইলে মুক্তিযোদ্ধা মস্তুু মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।
সরাইল উপজেলার রাণীদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মস্তুু মিয়া রবিবার সন্ধ্যা ৬ টায় ৩য় বারের মতো ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহে……রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি স্ত্রী,দুই ছেলে,দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার জোহরের নামাজের পর রাণীদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজ শেষে গ্রামের প্রধান কবর স্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় সরকারের প্রতিনিধি হিসেবে
 উপজেলা সমাজসেবা অফিসার আবু নাইম মির্দা উপস্থিত ছিলেন। এ ছাড়া মরহুমের জানাজা নামাজে সাবেক কমান্ডার মোঃ ইসমত আলী, সরাইল উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ,সাবেক  ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন ( আনব আলী),সাবেক  ডেপুটি কমান্ডার  সরাইল উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ, মোঃ মরম আলী,কমান্ডার, অরুয়াইল ইউনিয়ন মুক্তিযুদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহের উদ্দিনসহ এলাকার কয়েক হাজার  ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
Please follow and like us: