এম মনসুর আলী,সরাইল(ব্রাহ্মণবাড়িয়া):আজ আবদুস সাত্তার ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে ছাত্র-শিক্ষক সমন্বয়ে ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো.মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. জাকির হোসেন। সভায় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন – কলেজের আশে পাশে,রাস্তা-ঘাটে কোন ছাত্রীর সাথে ইভটিজিং করা যাবে না, করলে এর পরিনাম হবে খুবই ভয়াবহ হবে। বক্তারা আরও বলেন, পদ্মাসেতু নির্মাণে মানুষের কেল্লা বা মাথা লাগবে এটা সম্পূর্ণ গুজব ও বানোয়াট। এসব গুজব কেউ বিশ্বাস করবেন না।
Please follow and like us: