সরাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল অরুয়াইলে ডিএমসি বন্ধু মহলের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ১০০ শতাধিক অসহায় দুস্থদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। আজ শনিবার সকালে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ কম্বল বিতরণ করা হয়। অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. হিরু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ঘোষ,সাবেক মেম্বার মাসুক মেম্বার,আবদুস সাত্তার ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. ইয়াকুব মিয়া, সাংবাদিক এম মনসুর আলী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএমসির উজ্জ্বল সরকার,ইউনুস,সুজন ঘোষ,হোসেন খন্দকার,সজল দাস,অসীম দাস,নয়ন দেব,প্রবীর ঘোষ,সুব্রত চৌধূরী,মহিউদ্দিন, অপূর্ব ঘোপ,আল মামুন,সম্পদ রায়,রায়হান শিকদার,জুয়েল রায়,রাম প্রসাদ,জয়নাল আবেদীন,হিমেল ও আবু নাসেরসহ ২০০৬ সালের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজ এইচএসসি ব্যাচের শিক্ষার্থী ও তাদের বন্ধু মহল।
, || - ||
অরুয়াইল ডিএমসি বন্ধু মহলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।
Please follow and like us: