কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের অসহায় কৃষক মফিজউদ্দিনের অসহায়ত্বের কথা জানতে পেরে ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মনিরুল ইসলাম (মনি) ঘরে বসে থাকতে পারেননি, সহযোদ্ধাদের সাথে নিয়ে নিজেই ছুটে গেলেন কাঁচি হাতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে।
দেশের এই করোনা পরিস্থিতিতে হতদরিদ্র অসহায় কৃষক মফিজউদ্দিন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের, ৪ নং ওয়ার্ডের কালীবাড়ি গ্রামের বাসিন্দা। জমি ভরা পাকা ধান কিন্তু শ্রমিক সংকটে তুলতে পারছেন না ঘরে। এঅবস্থায় ধান কেটে মাড়াই করে মফিজ উদ্দিনের ঘরে তুলে দিলেন ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগ।
এ সময় ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি বলেন, আমি যখন জানতে পারি আমার ইউনিয়নের এক অসহায় কৃষক শ্রমিকের মজুরি দেওয়ার সামর্থ্য নেই ক্ষেত ভরা পাকা ধান নিজে ঘরে বসে থাকতে পারিনি, জেলা, উপজেলা ছাত্রলীগের সদস্য বৃন্দ দের নিয়ে পাশে দাঁড়িয়েছি অসহায় কৃষক মফিজউদ্দিনের।
ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক টি.এম মোস্তফা (জয়) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের পাশে থাকতে বলেছেন এবং অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের ছেলেরা ধান কাটা শুরু করেছে। বিষয়টি জেনে আমি নিজেও ছুটে এসেছি, ছাত্রলীগ বর্তমানে যে কাজ করছে তাদের সঙ্গে আমরাও আছি। যেকোনও প্রয়োজনে তাদের আমরা সহযোগিতা করবো।
Please follow and like us: