, || - ||

অসহায় গরীব মানুষদের জন্য কাজ করে যাচ্ছে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

জনপ্রতিনিধি না হয়েও সমা‌জের অবহেলিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে, সিরাজগঞ্জ পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।

হাজী আব্দুস সাত্তার, নিজ অর্থায়নে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ গরীব-দুঃখী মানুষকে ক‌রে‌, যা‌চ্ছে সহ‌যো‌গিতা। তি‌নি গ‌রিব দু‌খিনি মে‌য়ে‌কে দি‌য়ে‌ছেন বিবাহ। অসহায় অসুস্থ ব্যক্তিকে সম্পূর্ণ চিকিৎসার ক‌রে‌ছেন ব‌্যাবস্থা। অসংখ‌্য কর্মহীন মানুষের করে, দি‌য়ে‌ছে কর্মসংস্থানের ব্যবস্থা। মান‌বিক কাজ করায় ইতিমধ্যে তি‌নি মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছে।

পুরাতন জেলখানা ঘাট সংলগ্ন, হাসান সেখ ব‌লেন, হাজী আবদুস সাত্তার অত্যন্ত সৎ এবং মানবিক মানুষ তিনি জেলখানা ঘাটে নিজ অর্থায়নে জেলখানা ঘাট জামে মসজিদ করে দিয়েছেন। এখানে জেলখানা ঘাট, ক্রসবার, শেখ রা‌সেল পার্ক হওয়ায় দূর-দূরান্ত থেকে বিভিন্ন ভ্রমণপিপাসু মানুষ এসে এখানে আনন্দ উপভোগ করে। এখা‌নে নামাজের অক্ত হলে নামাজ পড়তে পারতো না বর্তমানে
হাজী আব্দুস সাত্তার নামাজের জন্য মসজিদ করে দেওয়ার পরে, সকল ভ্রমণপিপাসু সহ আশেপাশের লোকজনও এই মসজিদে নামাজ আদায় করছেন।

ধানবান্ধী মহল্লার জে‌সি রোডের জসিম মিয়া বলেন, আমাদের অত্র এলাকার মধ্যে ধর্মীয় শিক্ষার জন্য তেমন ভালো কোন মাদ্রাসার ছিলনা হাজী আব্দুস সাত্তার নিজ অর্থায়নে দারুল কুরআন মডেল মাদরাসা করে দিয়েছেন। এখানে প্রায় ২ শত অসহায় গরীব ছাত্র/ছাত্রী ধর্মীয় শিক্ষা নিতে পারছে।

ধানবা‌ন্ধি মহল্লার নাজমুল ইসলাম বলেন, হাজী আব্দুস সাত্তার ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সভাপতি হিসেবে সততার স‌হিদ দায়িত্ব পালন করে আসে। তিনি এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন ঈদ-পূজা, বন‌্যার সময় অসহায় গরীব মানুষদের বিভিন্ন সময় নগদ অর্থ ও সহযোগিতা করে আসছেন।

এছাড়াও তিনি সততা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি এই সংগঠনের মাধ্যমেও সমাজের বিভিন্ন অসহায় গরীব মানুষদের সহযোগিতা করে আসেন নিজ অর্থায়নে ।

মালশা পাড়া-মহল্লার নুরুজ্জামান পলাশ বলেন, সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচাইতে বড় কবরস্থান হলো মালশাপাড়া পৌর কবরস্থান। আমাদের কা‌রো প্রিয় জন মৃত্যুবরণ করলে এখানে সমাহিত করা হয়। যে কারণে শুক্রবারে এখানে প্রায় দুই হাজারের অধিক মুসুল্লি একসঙ্গে মালসাপাড়া মসজিদে নামাজ আদায় করেন। যে কারণে জায়গা সংকুলান না হওয়ায় বা‌হি‌রে চট পে‌রে নামাজ আদায় করতে হয়। বর্তমানে সিরাজগঞ্জে পৌরসভার সম্মানিত মেয়র ও মস‌জিদ ক‌মি‌টির সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার মালশাপাড়া কবরস্থান মসজিদের দ্বিতীয় তলায় উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সিরাজগঞ্জ আঞ্চলিক এস্তেমার আমির বলেন, হাজী আব্দুস সাত্তার। সিরাজগঞ্জ জেলায় যে আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয় সেই স্থা‌ন টি নিচু হওয়ায় হাজী আব্দুস সাত্তার আঞ্চলিক ইজতেমা সফল করতে এখানে মাটি ভরাটের কাজ করে দিয়ে‌ছে। এছাড়াও আগত বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও শরবত খাওয়ার ব্যবস্থা ক‌রে‌ছেন।

ধানবান্ধী মহল্লার ফুটপাতের দোকানদার সরোয়ার হোসেন বলেন, আমি অত্যন্ত গরীব ফুটপাতে দোকানদারি করি। আমার সংসার চালাতে হিমশিম খেতে হয়। আমার মেয়ের বিবাহ্ র উপযুক্ত হয়। টাকার অভা‌বে মে‌য়ে বি‌য়ে দি‌তে পারতাম না। পরে আমাদের জনদরদি হাজী আব্দুস সাত্তার কা‌ছে আমার দুঃখ দুর্দশার কথা বললে, তিনি আমার মেয়ের সকল বিবাহর খরচ বহন করেন। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তা‌কে ভালো রাখুক এবং তাকে বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করুক।

ধানমন্ডি মহল্লার আনোয়ার হোসেন বলেন, আমি গরিব মানুষ আমার সংসার চালাতে হিমশিম খেতে তো হঠাৎ করে পেটে ব্যথা আমার পেটে পিত্তথলির পাথর হয়অ আমার পক্ষে চিকিৎসা করানো সম্ভব হতো না। আমি মান‌বিক মানুষ হাজী সাত্তা‌রের কা‌ছে গি‌য়ে সমস‌্যার কথা ব‌লি যে টাকার অভা‌বে আমার অপারেশন করতে পার‌ছি না। আমার চলাচল কর‌তে সমস্যা হচ্ছে জানতে পারলে তিনি আমার পিত্তথলির অপারেশ‌নের সকল ব‌্যাবস্থা করে দেন। আমি বর্তমানে এখন সুস্থ আছি।

ধনবা‌ন্ধি ফটিক জামে মসজিদ সংলগ্ন আলম বলেন, আমি অনেক গরীব মানুষ হঠাৎ করে আমার মা মৃত্যুবরণ করেন। আমার মায়ের দাফন কার্য সম্পন্ন করার জন‌্য আমার কা‌ছে কোন টাকা পয়সা ছিল না। আমি হাজী আব্দুস সাত্তার এর নিকট গেলে তিনি আমার মায়ের দাফন কার্যর সকল ব্যবস্থার দায়িত্ব নেন।

এছাড়াও মানবদরদী সাদা মনের মানুষ সদাহাস্যোজ্জ্বল হাজী আব্দুস সাত্তার সমাজের অসহায় গরীব অসচ্ছল মানুষের কর্মস্থানের ব্যবস্থার জন্য অসংখ্য রিক্সা বিতরণ করেছেন।

হাজী আব্দুস সাত্তার জনপ্রতিনিধি না হয়েও মানবতার ফেরি করে যাচ্ছেন, সমাজের অসহায়, গ‌রিব মানুষ‌দের জন‌্য যে কারণে তিনি বর্তমানে মানবতার ফেরিওয়ালা হিসেবে খেতাব লাভ করেছেন।

Please follow and like us: