শুক্রবার , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

অসহায় দুই মেয়ের বিয়েতে মিজানুর রহমান মজুমদারের আর্থিক অনুদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

 

 

ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সুলতান আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএ’র সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান মজুমদার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দুই মেয়ের বিয়েতে আর্থিক অনুদান দিয়েছেন।
শনিবার (৮জুলাই) রাতে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর সুলতান ভিলায় এ অনুদান প্রদান করেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার।
উত্তর যশপুর গ্রামের মরহুম আবুল হাসেমের কন্যার বিয়ের অর্ধেক খরচ ও দক্ষিণ সতর নদীরকূল গ্রামের আবদুল হান্নানের কন্যার বিয়ের অনুদান তুলে দেন তাদের অভিভাবকদের হাতে।
সুলতান আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার সমাজের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি দু:স্থদের সাহায্যে প্রতিনিয়ত এগিয়ে আসছেন।

Please follow and like us: