শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

অসুস্থ জেব্রাটিও মারা গেল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পাকের অসুস্থ জেব্রাটিও সন্ধ্যা ৬.১০ মিনিটে মারা গেছে। এর আগে দুপুরে আরোও একটি জেব্রারার মৃত্যু হয়।  এ নিয়ে সাফারি পার্কে ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১১টি জেব্রা মারা গেছে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। নতুন করে মৃত্যুর কারণ জানতে বৈঠক চলছে বিশেষজ্ঞলের।

শনিবার (২৯জানুয়ারি) দুপুরে একটি জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফরি পার্কের প্রকল্প পরিচালক মো: জাহিদুল কবির। আরেকটি অসুস্থ জেব্রার  চিকিৎসা চলছিল বলে জানান তিনি। সন্ধ্যায় চিকিৎসাধীন জেব্রাটিও মারা যায়।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারীর জোনের আফ্রিকান সাফারীতে ৯টি জেব্রা মারা যায়। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারী পার্কে বৈঠক শেষে এর কারণ হিসেবে নিজেদের মধ্যে মারামারি ও ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল।

Please follow and like us: