, || - ||

অসুস্থ বিএনপি’র নেত্রী ও নেতার পাশে মানবিকতার হাত বাড়ালেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

মানুষ মানুষের জন্য এই মানবিক বার্তাকে সামনে রেখে অসুস্থ বিএনপি নেত্রী ও নেতার পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসুস্থ মানুষের কষ্ট লাঘবে তিনি নিজ উদ্যোগে তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ম‌হিলা দ‌লের সহ-সভাপতি মিরিনা সুলতানার বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন হাজী আব্দুস সাত্তার। একই সঙ্গে তিনি মাছিমপুর মহল্লায় গিয়ে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হহাসুর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় অসুস্থ দুই নেতার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন তিনি।

অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে হাজী আব্দুস সাত্তার বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই পৃথিবী তৈরি হয়েছে একে অপরের উপকার করার জন্য। একজন মানুষ যখন অসুস্থ হয়ে কষ্টে থাকেন, তখন তার পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক কাজ। মৃত্যুর পরে অনেক মানুষ পাশে দাঁড়ালেও সেই সহযোগিতা আর কাজে আসে না। তাই জীবিত অবস্থায় মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী অসুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। মানুষের জন্য করা ভালো কাজই সবচেয়ে বড় সম্পদ। সমাজে যদি সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে অনেক মানুষের কষ্ট কমে যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা উদ্যোগের মাধ্যমে তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন।

তার এই সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে অসুস্থ বিএনপি নেত্রী মিরিনা সুলতানা ও হাসিনুর রহমান হাসু বলেন, অসুস্থতার সময়ে একজন মানুষের পাশে দাঁড়ানো অনেক বড় বিষয়। হাজী আব্দুস সাত্তার তাদের খোঁজ নিতে এসে যে সহমর্মিতা দেখিয়েছেন, তা তাদের মানসিক শক্তি বাড়িয়েছে। তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please follow and like us: