খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় অস্ত্রসহ চাঁদাবাজি করার সময় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে স্থানীয় জনতা ধরে গণপিটুনি দিয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে খাগড়াবিল বাজারে এই ঘটনা ঘটে।
উত্তেজিত জনতা তাকে মারধরের পর গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রামগড় থানায় হস্তান্তর করেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আটককৃত ইউপিডিএফ সদস্যের নাম দূর্গা চাকমা (২৫)। পুলিশ জানায়, দূর্গা চাকমা দীর্ঘদিন ধরে স্থানীয় নেতা জিয়ন চাকমার অধীনে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজিতে জড়িত ছিলেন। এলাকাবাসী তার আটক হওয়ার ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন।
বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Please follow and like us: