স্থানীয় আইনশৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও নাঙ্গলকোট থানা গ্রাম পুলিশ সমিতির পরিচিতি সভা সোমবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট থানা গ্রাম পুলিশের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা সমবায় অফিসার কেফায়েত উল্লাহ খান।
এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট থানা গ্রাম পুলিশ সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জামাল হোসেন, অজি উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে গ্রাম পুলিশ সমিতির নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এবং মৃত গ্রাম পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
Please follow and like us: