, || - ||

আউলিয়াপুর ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তারা উন্নয়নের স্বার্থে সরকার দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে হবে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন নৌকার কান্ডারি। নৌকা হচ্ছে উন্নয়ন ও শান্তির প্রতীক। নৌকার সরকার ক্ষমতায় আছে বলে দেশে এত উন্নয়ন। প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, চিকিৎসা, অবকাঠামো উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। তাই আউলিয়াপুর ইউনিয়নবাসী পিছিয়ে থাকতে চায় না। এলাকার কাঙ্খিত উন্নয়ন পেতে, উন্নয়নের অগ্রযাত্রায় নিজেদেরকে সামিল রাখতে হলে সরকার সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। সরকার দলীয় প্রার্থী নির্বাচিত হলে এলাকায় অনেক উন্নয়ন বাস্তবায়ন হবে। আউলিয়াপুর ইউনিয়নবাসী উন্নয়নের স্বার্থে এবার ইউপি নির্বাচনে উন্নয়নের মার্কা নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

২৩ জানুয়ারী রোববার আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে নৌকা মার্কার সমর্থনে ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তারা এসব কথা বলেন।

গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা মার্কা) মো. মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, আউলিয়াপুর নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. আব্দুর রশিদ সরকার মনা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মো. আকবর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please follow and like us: