, || - ||

আওয়ামী ফ্যাসিস্টদেরকে বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে না…জাকারিয়া তাহের সুমন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আওয়ামী ফ্যাসিস্ট কোন লোকদেরকে বিএনপি’র নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে না। গত ১৭ বছর যারা আওয়ামী ফ্যাসী বাদী  শক্তির হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বের সাথে স্থান দিতে হবে। গত বুধবার নাঙ্গলকোটের ঢালুয়া হাই স্কুল মাঠে বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা  দক্ষিণ জেলা  আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন। এডভোকেট হামিদুল হকের সভাপতিত্বে

সম্মেলন উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জমান আমির।

সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক ও ডা.শাহাব উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উতবাতুল বারী আবু, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি শোয়েব খন্দকার,নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনাম ভূঁইয়া, দ:জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী প্রমূখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,মক্রবপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল,আলমগীর, মোঃ ফারুক হোসেন, মাওলানা নুরুল ইসলাম, ঢালুয়া হাইস্কুল সভাপতি মাহবুবুল হক লিটন, ইয়াছিন মিয়াজি, মাষ্টার অহিদুর রহমান, যুবদল নেতা গিয়াস উদ্দিন, শাহজাহান।

অনুষ্ঠান শেষে ঢালুয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে একাধিক প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সভাপতি ইসহাক মজুমদার, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বেলাল হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়। একই দিন ৭টি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please follow and like us: