, || - ||

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কেশবপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কেশবপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মতবিনিময় সভা শুক্রবার বিকালে মধ্যকুল মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ সানার সভাপতিত্বে ও পৌর যুবলীগনেতা সুমন সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাত্তিক চন্দ্র সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর কামাল খান, পৌর যুবলীগনেতা জয় ভদ্র জগাই, পৌর জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কেশবপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সেন্টার পরিচালনা কমিটি গঠন করা হয়।

Please follow and like us: