সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আগামী নির্বাচন খুব উৎসব মুখর পরিবেশে হবে- প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন,আমি চৌদ্দগ্রামে এসে দেখছি এখানে ইলেকশনের জোয়ার  বইছে, একজন হেভিওয়েট ক্যান্ডিডেটও আছেন। পথে ঘাটে ব্যানার ফেস্টুন ঝুলছে, নির্বাচনী হাওয়াও দেখলাম। ১৩ তারিখকে সামনে রেখে আ’লীগ একধরনের ডিসট্রাক্টিভ ও বায়োলেন্ট এক্টিভিটিজ করার চেষ্টা করছে। সারাদেশে পুলিশ এলার্ট আছে। যথাবিহিত তারা এ্যাকশনে যাচ্ছে। এ পর্যন্ত তারা ৭টি বাসে আগুন দিয়েছে। আমরা তদন্ত করছি, তবে সাসপেক্ট করছি এটা আওয়ামীলীগের-ই কাজ; আ’লীগের অঙ্গসংগঠন গুলো করছে। এর মধ্যে ডেমরায় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে তার বাড়ি ডেমরা। বাসের আগুন দেয়ার কারণে ময়মনসিংহে একজন ঘুমন্ত বাস চালক নিহত হয়েছে। পুলিশ ইনভেস্টিগেট করছে, আলামত বিশ্লেষণ করে বুঝা যায় এগুলো নিষিদ্ধ ঘোষিত আ’লীগের কাজ। এসব কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেনো তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ হবে। সকল জনগণ যেখানে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচন খুব উৎসব মুখর পরিবেশে হবে। বিদেশে কোনো ইলেকশন হলে দেখবেন টেরই পাওয়া যায় না যে নির্বাচন হচ্ছে। বাংলাদেশের যখন খুবই ভালো ইলেকশন হয়েছে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আমলের কয়েকটি নির্বাচন। ছেলে-মেয়ে, বাবা-মা সবাই একসাথে ভোটকেন্দ্রে ভোট দিয়েছে । গ্রামের সমস্ত লোকজন ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করে আড্ডা দেয়। ইলেকশনে কে জিতবে এ দলের আলাপ আলোচনা করে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রমিস করেছে বাংলাদেশের ইতিহাসের বেস্ট ইলেকশন হবে।

কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব মাহমুদ, শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী এসএম শাহিনুর মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন, অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষিকা বিবি মরিয়ম এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

Please follow and like us: