, || - ||

আগামী ১৬ই জানুয়ারী মংলা পৌর নির্বাচন, জয়ের ব্যাপারে দু’দলই আশাবাদী।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
দীর্ঘ ১০ বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর বাগেরহাটের মংলা পৌরসভা নির্বাচন।  সীমানা জটিলতা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হওয়ায় নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পরই জমে উঠেছে এই বন্দর নগরীর নির্বাচন। পুরো পৌর এলাকা ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার ও ব্যানারে। পুরোদমে প্রচার ও প্রচারণা চালাচ্ছে বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র শেখ জুলফিকার আলী এবং আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। কাউন্সিলর প্রার্থীগনও স্ব স্ব ওয়ার্ডে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন হতে যাচ্ছে। নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পৌরসভায় সাধারণ ভোটারের সংখ্যা ৩১ হাজার ৫২৮ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ৬৮১ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৮৪৭ জন।
মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আমাকে মংলা পৌরবাসীর কাছে পাঠিয়েছেন। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের সাথে কাজ করে মংলা পৌরসভা ও পৌরবাসীর জীবন-মান উন্নয়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মংলাকে ঘিরে অনেক মাস্টার প্ল্যান রয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে চাই। যেহেতু আমার দল ক্ষমতায় সেহেতু আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
বর্তমান মেয়র ও পুনরায় মেয়র প্রার্থী শেখ জুলফিকার আলি বলেন, আগামী ১৬ই জানুয়ারীর নির্বাচনকে ঘিরে নানান প্রতিকুল পরিবেশের মধ্য দিয়ে নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। দীর্ঘ ১০ বছর মেয়রের দায়িত্বে থাকা কালিন তৃতীয় শ্রেণীর এই পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করেছি, হাটু পানিতে ডুবানো মংলা পৌরসভাকে ডিজিটালে পরিণত করেছি। ভোটারগণ যদি ভোটকেন্দ্রে গিয়ে ঠিকমতো তাদের ভোটাধিকার প্রয়োগ করে তবে পুনরায় পৌর মেয়রের দ্বায়িত্ব আমিই গ্রহন করবো।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুলাহ আল মামুন বলেন, সব প্রার্থীকে নির্বাচন আচরণ বিধি মেনে প্রচার প্রচারনা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে সব ধরনের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
Please follow and like us: