এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
দলের মধ্যে কোন হাইব্রিড নেতা-কর্মীদের স্থান হবে না। দলকে সু-সংগঠনিত করতে সবার সহযোগীতা প্রয়োজন। তৃনমুল থেকে কেন্দ্র পর্যন্ত কোন সুবিধা ভোগী নেতা-কর্মীরা দলের কমিটিতে স্থান পাবে না। তৃনমুলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠন করতে হবে। গতকাল বুধবার সকালে উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তবে বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যদা) আবুল হাসানাত আবদুল্ল¬াহ এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আঃ সত্তার মোল্লা, এসএম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ সদস্য মলিনা রানীয় রায়সহ উপজেলার ৫টি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকরা। দলকে শক্তিশালী করতে আগামী ১৫ দিনের মধ্যে ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করারও সিদ্ধান্ত নেয়া হয়।