, || - ||

আগৈলঝাড়ায় ইয়াবা ব্যবসায়ী ও নারী-নিযার্তন মামলার আসামীসহ ১১জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আগৈলঝাড়া প্রতিনিধিঃবরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে দেড় শতাধিক ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও পৃথক পৃথক স্থান থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৮
জন আসামীসহ মোট ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবা আটকের ঘটনায় আগৈলঝাড়া থানা পুলিশ পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে শুক্রবার রাতে থানার কর্মকতার্গণ
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক ৮ আসামীসহ মোট ১১জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী যবসেন গ্রামের এসকেন্দার মোল্লার ছেলে মো. মনির মোল্লা (৩৮), চাঁদত্রিশিরা গ্রামের মৃত
আমীর আলী খানের ছেলে আনোয়ার হোসেন, গৈলা গ্রামের মৃত বেলায়েত মৃধার ছেলে মো. সুজন মৃধা (৩০), একই গ্রামের জাকোব বাড়ৈর ছেলে দীপ বাড়ৈ (৩০), বাহাদুরপুর গ্রামের সুধা বিন্দু মন্ডলের ছেলে সমীর মন্ডল (৫২),
নগড়বাড়ি গ্রামের মৃত জাহান্দার আলী খানের ছেলে হুমায়ুন কবীর খান।এছাড়াও দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের নির্মল দাসের ছেলে মনোতোষ দাস (২০) ও একই গ্রামের বিমল দাসের ছেলে বাধন দাস (১৮)কে ১শ পিচ ইয়াবা ও পূর্ব বাগধা গ্রামের মৃত আবু মিয়ার ছেলে নরুল ইসলাম ওরফে ইজাবুল(৩৫)কে ৫৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের
শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছ।
এস এম শামীম,

Please follow and like us: