আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবেরহাট বাজারের চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকারের কর্মকর্তারা।
জানা গেছে, মঙ্গলবার সকালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালিত অভিযানে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় এবং পণ্য যথাযথভাবে বিক্রি না করায় সাহেবের হাট বাজারের মন্টু হালদারের মুদি দোকেনে দুই হাজার, মাধুরী কসমেটিকসকে চার হাজার,মেয়াদ উক্তিন ঔষধ বিক্রি করায় জিসাস ফার্মেসীকে তিন হাজার, বন্ধু বেকারীকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা
করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার। অভিযানকালে উপস্থিত নাগরিকদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিত করার পাশাপাশি এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
, || - ||
আগৈলঝাড়ায় চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: