আগৈলঝাড়া প্রতিনিধিঃসাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদের মৃত্যুতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির উদ্যেগে শোক সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে পার্টির সভাপতি মো.সিরাজুল হক মিয়ার সভাপতিত্বে শোক সভায় এরশাদের রাজনৈতিক জীবনের উপরে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কেএম শামচুর রহমান, সরোয়ার আলম, সাধারন সম্পাদক সরদার হারুন রানা, উপজেলা জাতীয় পার্টি নেতা আলতাব হোসেন মোল্লা, শামীম ফড়িয়া ও কাজী এনাম হোসেন প্রমুখ। এসময় জাতীয় পার্টির বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
Please follow and like us: