মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা রোধে করণীয় বিষয়ে কর্মশালা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচন পূর্ব ও নির্বচান পরবর্তী সহিংসতা রোধে করণীয় বিষয়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত (২১ অক্টবার) রোববার সকালে উপজেলা পরিষদ সমন্মেলন কক্ষে ইউকে এইড এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে উপজেলা সুজনের নির্বাহী সদস্য জেমস রিপন বাড়ৈ’র সভাপতিত্বে দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম লিটনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা সুজনের সভাপতি মো. সিরাজুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, ইউকে এইড ডোনার মি. ডেনিয়েল, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম, সাবেক উপাধক্ষ্য ও আওয়ামীলীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, কমিউনিষ্ট পার্টির নেতা জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামীলীগ নেত্রী পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা জাতীয় কন্যা শিশু ফোরামের সভাপতি মহাদেব চন্দ্র বসু, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রমণী কান্ত সরকার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায় আবদুল্লাহ লিটন, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মতিউর রহমান হাওলাদার, সুজন’র বাকাল ইউনিয়ন সভাপতি সর্বেশ্বর রায়, নারী নেত্রী আভা রানী মূখার্জী, সাংস্কৃতিক ব্যক্তি জ্যোতির্ময় বৈরাগী, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক মো. মাহাবুবুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি হরে কৃষ্ণ রায় পলাশ, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মেহের আফরোজ মিতাসহ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা নির্বাচন পূর্ব ও নির্বচান পরবর্তী সহিংসতা রোধে করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।

Please follow and like us: