, || - ||

আগৈলঝাড়ায় প্রভাষকের স্ত্রী ও কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় প্রভাষকের স্ত্রী ও কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা। গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের কাসেম ফকিরের ছেলে ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের প্রভাষক ফারুক ফকিরের স্ত্রী জয়গুন বেগম পরিবারের তুচ্ছ ঘটনা নিয়ে শুক্রবার রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। একইদিন উপজেলার পূর্ব পয়সা গ্রামের হাবিব বখতিয়াতের মেয়ে ও পয়সা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণী ছাত্রী ফাহিমা বেগম স্বামী ইমরান সরদারের সাথে ঝগড়া করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। উভয়কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please follow and like us: