, || - ||

আগৈলঝাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এবার থাকছে নাইজেরিয়ার খেলোয়ার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

এস এম শামীম,আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় শহীদ আঃ রব সেরনিয়াবাত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এবার থাকছে নাইজেরিয়ার খেলোয়ার। জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের আয়োজনে শহীদ আঃ রব সেরনিয়াবাত স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গত ১৩ অক্টোবর থেকে চার উপজেলার ২০টি দল অংশগ্রহন করে। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলায় গৌরনদী একাদশ ১-০ গোলে শিকিরবাজার যুব সংঘকে হারিয়ে ফাইনালে উঠে। আগামী ৬ তারিখ একই মাঠে পশ্চিম বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘ বনাম পয়সা যুব সংঘের মধ্যে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি জানান ফাইনাল খেলায় পশ্চিম বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের হয়ে নাইজেরিয়ার একাধিক খেলোয়ার অংশগ্রহন করবে।

 

Please follow and like us: