আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এবং বিধিমালা-২০১৮ আমাদের করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসী ফোরামের আয়োজনে ও গার্লস অ্যাডভোকেসি এবং প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ ডাকবাংলোয় উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্তের সঞ্চালনায় এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সিসিলিয়া পারুল মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা মোজাম্মেল হক, এনজিও সমন্বয় পরিষদের সাবেক সভাপতি ও উপজেলা সুজনের সভাপতি জেমস রিপন বাড়ৈ, সাংবাদিক এস এম শামীম, আভা মুখার্জী, হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটন, নারী নেত্রী সুমা কর ও ইউপি সদস্যা পবিত্র রানী রায় প্রমুখ। সভায় বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে এবং অভিভাবকদের সচেতন করতে হবে।
, || - ||
আগৈলঝাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: