শুক্রবার , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আগৈলঝাড়ায় মহিলা আওয়ামীলীগের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বরিশাল প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় মহিলা আওয়ামীলীগের উদ্যোগে শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে আগৈলঝাড়ায় জেলা পরিষদ ডাক বাংলো চত্তরে উপজেলা মহিলা আওয়ামীলীগ আহ্বায়ক ও উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়ের সভাপতিত্বে কম্বল বিতরনকালে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পেয়ারা ফারুক বক্তিয়ার। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত কম্বল শতাধিক শীতার্তদের মধ্যে বিতরনকালে উপজেলার পাঁচ ইউনিয়নের মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ও সাধারণ সম্পাদিকাগন উপস্থিত ছিলেন।

Please follow and like us: