শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় মীনা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায় মীনা দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মীনা দিবস উপলক্ষে উপজেলা সদরে র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ওই বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন গাজী, আবুল কালাম, প্রীতিশ বিশ্বাস ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Please follow and like us: