আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজ্জাক মোল্লা উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন-জেলা মুক্তিযোদ্ধা নেতা আব্দুুর রইচ সেরনিয়াবাত নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাতের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, প্রেসক্লাব নেতৃবৃন্দ, শিক্ষক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সমন্বয় পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বে-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি ও শহীদ মিনার চত্তরে আলোচনা সভা। এছড়াও বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় স্ব-স্ব প্রতিষ্টানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচী পালনের পাশপাশি গ্রামীন জনপদে কাঠ-বাঁশ ও কলা গাছ দিয়ে বিশেষভাবে নির্মান করা শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা জানানোর খবর পাওয়া গেছে।
, || - ||
আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: