, || - ||

আগৈলঝাড়ায় রাজনৈতিক নেতাদের মৃত্যুতে শুন্যতা কখনোই পূরন হবার নয়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

এস এম শামীম, আগৈলঝাড়া:
হে মহান শিল্পী সবারে কাঁদিয়ে অসময়ে চলে গেছো মন ভরে দিয়ে। তোমাদের এ আসন কভূ হবে না পূরন জানি। আমাদের মাঝে তোমরা রবে চিরদিনই। চলে যাওয়া মানে প্রস্থান নয়-বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী, চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমার না থাকা জুড়ে। এসব কাব্য কথায় আগৈলঝাড়া উপজেলার বরেণ্য রাজনৈতিক নেতাদের মৃত্যুর কোন শান্তনাই খুজে পাচ্ছি না। জানি মৃত্যুর মত চরম নিষ্ঠুর নিয়তির কাছে আমাদের সকলকেই কখনো না কখনো মাথা নত করতে হবে। কারো রেহাই নেই। রবীন্দ্রনাথের জনপ্রিয় একটি কবিতা প্রায়ই আমাদের জীবনের মুখোমুখি হয় ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম আমি’। এই উদ্ধৃতিটি এবার কঠিনেরে আর ভালবাসা নয়, কঠিন সত্যকে নিয়তির অমেঘ নিয়মে মেনে নিতে হলো বড় নিষ্ঠুর নির্দয় ভাবে। মহান রব্বুল আল-আমীন তার পবিত্র কুরআন শরীফে স্পষ্টই বলেছেন ‘ পৃথিবীর সকল প্রানীকেই মৃত্যুর স্বাধ গ্রহন করতে হবে। কেউ এই স্বাধ গ্রহন থেকে রেহাই পাবে না। তবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কয়েকজন প্রান প্রিয় নেতার অসময়ে আকস্মিক মৃত্যুতে উপজেলাবাসীকে অভিভাবকহীন করে কাঁদিয়ে চলে গেলেন। তাদের এ শুন্যতা কখনোই পূরন হবার নয়।
বর্ষিয়ান নেতা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইউছুব হোসেন মোল্লা (৭০) গত ১৩ ডিসেম্বর ২০১৪ইং সালে হঠাৎ নিজ বাসায় গুরুতর অসুস্থ্য হয়ে পড়ায় তাকে প্রথমে গৈলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিমে নেয়ার পথে তার মৃত্যু হয়। ইউছুব হোসেন মোল্লা গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তার অনুপ্রেরনায় এবং আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র ঐকান্তিক প্রচেষ্টায় গৈলা মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরন করা হয়। অত্র এলাকায় রাজনৈতিক ভাবে সবার কাছে এক প্রিয় মুখ ছিলেন ইউছুব মোল্লা। সাম্প্রদায়িক সম্পপ্রীতির বন্ধনে এ উপজেলার সকল মানুষের সুখে দুঃখে তিনি এগিয়ে আসতেন। তার মুক্ত চিন্তা সকলের কাছে প্রিয় ছিলো। তার হঠাৎ আকস্মিক মৃত্যু যেন কেহই মেনে নিতে পারছিল না। তিনি মানুষের কাছে কতোটা প্রিয় ব্যক্তি ছিলেন তার প্রমান ছিলো তার জানাজার নামাজে। তাকে হারিয়ে এ উপজেলাবাসী হারালো বিচক্ষন এক প্রভাবশালী নেতাকে।
আগৈলঝাড়া উপজেলার বর্ষিয়ান নেতা, বিএনপি সাবেক সভাপতি, গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আব্দুল লতিফ মোল্লা (৮৫) ২৮ আগস্ট ২০১৯ইং বার্ধক্য জনিত বিভিন্ন সমস্যা নিয়ে ঢাকার বারডেম হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। আব্দুল লতিফ মোল্লা দীর্ঘ ২৭ বছর আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। আব্দুল লতিফ মোল্লা বিএনপি’র রাজনীতি ছাড়াও গৈলা মাধ্যমিক বিদ্যালয়, গৈলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতির পদসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে নিজেকে জড়িত রেখেছিলেন। প্রবীন এই রাজনৈতিক নেতার মৃত্যুতে উপজেলাবাসী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছিলেন।

Please follow and like us: