আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামের বাজার থেকে সাহেবেরহাট সড়কটিতে খানা-খন্দে ও গর্তে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।প্রতিদিন ই ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলকরতে গিয়ে গর্তে পরে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারন লোক জন। এমনকি চলাচলকারী গাড়ীর যন্ত্রাংশ ভেঙ্গে যাচ্ছে। উপজেলা এলজিইডি বিভাগকে জানালেও তারা প্রয়োজনী ব্যবস্থা নিচ্ছে না বলে যাতায়াত কারীদের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে ,উপজেলার রামের বাজার-সাহেবেরহাটের ৭ কিলোমিটার সড়কটি বর্তমানে বিভিন্ন স্থানে বড়বড় গর্ত হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার দক্ষিন এলাকার ৫-৬ টি গ্রামের কয়েক হাজার লোকজন চলাচল করছে। প্রতিদিন শতশত কোমল মতি শিশুরাও সড়ক দিয়ে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও শিশু নিকেতন বিদ্যালয়ে যাতায়াত করছে। এই সড়কটি পাঁচ বছর পূর্বে সংস্কার করা হলেও কাজের মান ছিল নিম্নমানের। যার কারনে বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বিটু মিন উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। তখন ওই সড়ক দিয়ে রাতের অন্ধকারে গাড়ী চলাচল করতে গিয়ে গর্তে পরে ঘটছে দুঘর্টনা। ওই সড়ক দিয়ে বৃদ্ধলোকজন চলাচল করতে চাচ্ছে না। তারা বেশী ভাড়া দিয়ে অন্য স্থান দিয়ে যাতায়াত করছে। এমনি চলাচল কারী গাড়ীর যন্ত্রাংশ ভেঙ্গে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, ওই সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়েমন্ত্রনালয়ে চিঠি প্রেরন করা হয়েছে। বরাদ্দআসলে টেন্ডার দিয়ে সংস্কার কাজ শুরু করা হবে।
শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় রামের বাজার-সাহেবের হাট সড়কের গর্তে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: