বরিশালের আগৈলঝাড়ায় তালতারমাঠ অভিষেক সংঘ আয়োজিত শহীদ জননী
সাহানারা আব্দুল্লাহ স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা
ও পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার
গৈলা ইউনিয়নের তালতারমাঠ গ্রামে তালতারমাঠ অভিষেক সংঘ আয়োজিত
শহীদ জননী সাহানারা আব্দুল্লাহ স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের
ফাইনাল খেলা ও পুরস্কার বিরতণ উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক,
জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সমদ্দারের
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন উপজেলা যুবলীগের
সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আব্দুল্লাহ
লিটন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক উজ্জল কুমার লাহেড়ী,
মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক সুশান্ত কুমার, আগৈলঝাড়া
প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো শামীমুল ইসলাম শামীম, বাংলা
টিভির বরিশাল প্রতিনিধি নাজমুল রিপন, একাত্তর টিভির উপজেলা
প্রতিনিধি স্বপন দাস প্রমুখ। খেলা পরিচালনা করেন ইমরান কাইফ ও
আমাদুল্লাহ ইমন। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
১৬টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হয় গত ১৫ মে। খেলায়
তালতারমাঠ একাদশকে ৫০ রানে হারিয়ে সাতক্ষীরা একাদশ চ্যাম্পিয়ান হয়।
অতিথিরা চ্যাম্পিয়ান সাতক্ষীরা একাদশের অধিনায়ক আহম্মেদ জিসান ও
রানার্সআপ তালতারমাঠ একাদশের অধিনায়ন দিপংকরসহ খেলোয়ারদের হাতে
পুরস্কার তুলে দেন।
, || - ||
আগৈলঝাড়ায় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: